সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামী গৌতম জানান, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভিকি ডোনর’ সফল হলেও তাকে ‘প্রথাগত নায়িকা’ হিসেবে লঞ্চ করা হয়নি। তাই তার কাছে সীমিত ধরনের ছবির প্রস্তাবই আসতে থাকে। বিনোদন ডেস্ক : আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ ছবির মাধ্যমে বলিউডে পথচলা শুরু। সফল ছবি। তা সত্ত্বেও হিন্দি সিনেদুনিয়ায় নিজের জমি পাকা করতে বেশ বেগ পেতে হয়েছিল অভিনেত্রী ইয়ামী গৌতমকে। ভাল কাজের সুযোগ না-পেয়ে অভিনয়জগৎ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ মুক্তির ঠিক আগে তিনি প্রায় স্থির করেই ফেলেছিলেন যে, বলিউড ছেড়ে হিমাচল প্রদেশে ফিরে যাবেন। কিন্তু ২০১৯ সালে ‘উরি’ এবং ‘বালা’র সাফল্য তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয়।আনন্দবাজার ডট কম সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামী জানান, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভিকি ডোনর’ সফল হলেও তাকে ‘প্রথাগত নায়িকা’ হিসেবে লঞ্চ করা হয়নি। সেই কারণেই পরবর্তী সময়ে তার কাছে সীমিত ধরনের ছবির প্রস্তাবই আসতে থাকে। অভিনেত্রীর কথায়, “আমি ‘উরি’ এবং ‘বালা’র আগে ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব। আমাদের সেখানে চাষের জমি রয়েছে। সম্পূর্ণ অন্য রকম একটা জীবন শুরু করার কথা ভাবছিলাম। আমার বাবা-মা ভীষণ সমর্থন করেছিলেন। ওরা শুধু বলেছিলেন, ‘বাড়ি ফিরে এসো।’ আশ্চর্যের বিষয়, যে-ই মুহূর্তে ভয় পেয়ে ইন্ডাস্ট্রিকে আঁকড়ে ধরার চিন্তা ছেড়ে দিলাম, সব কিছু বদলে গেল। ‘উরি’ এল, ‘বালা’ এল। রাতারাতি জীবন পাল্টে গেল।” বলিউডে ‘বহিরাগত’ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নেন ইয়ামী। তার মতে, তারকাসন্তানদের ব্যর্থতার পরেও আবার সুযোগ দেয়া হয়। কিন্তু বাইরের কেউ হলে, একটি সুযোগ পাওয়াই কঠিন হয়ে দাঁড়ায়। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “কঠিন বিষয়টা শুধু ‘বহিরাগত’ হওয়া নয়। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হত। হয়তো মনে হচ্ছে যে, আমি কোনও নির্দিষ্ট সুযোগের জন্য প্রস্তুত। অথচ সেই সুযোগ বার বার এমন কাউকে দেয়া হচ্ছে, যে আগে থেকেই এই বাস্তুতন্ত্রের (ইন্ডাস্ট্রি) অংশ। তখন মনে হত, আমাকেও যদি এত সুযোগ দেয়া হত, আমিও কি আরও ভাল অভিনেত্রী হয়ে উঠতে পারতাম না? এতে হতাশা বাড়ত।” তবে বর্তমানে ইন্ডাস্ট্রিতে পরিবর্তন এসেছে বলেও মনে করেন ইয়ামি। তার কথায়, “এখন আপনি কোথা থেকে এসেছেন, তা দেখেন না দর্শক। তারা দেখেন, আপনি ভাল অভিনেতা কি না, আপনার ছবি দেখার মতো কি না, এবং আপনার কাজের উপর তারা ভরসা করতে পারেন কি না। এই পরিবর্তন আগামী প্রজন্মের জন্য আমাকে আশাবাদী করে।” ইয়ামী আরও জানান, বলিউডে পক্ষপাতিত্বের কারণে তিনি বহুবার কষ্ট পেয়েছেন। এমনও হয়েছে যে, কোনও ছবি নিয়ে তার সঙ্গে আলোচনা এগিয়েছে, কিন্তু কোনও ব্যাখ্যা ছাড়াই তা হঠাৎ বন্ধ হয়ে গেছে। যে সুযোগের জন্য তিনি অপেক্ষা করছিলেন, তা নিঃশব্দেই হাতছাড়া হয়েছে। প্রসঙ্গত, আগামী দিনে পরিচালক বালাজি মোহনের ছবি ‘নয়ী নবেলী’-তে দেখা যাবে ইয়ামীকে। Post Views: 21 Post navigation নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী বুবলী, ওয়েব ফিল্মে ইমন ও বিন্দু প্রয়াত ‘লগান’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত! কোন অসুখ ফিরে আসায় মৃত্যু হল তার?