নেত্রকোনা প্রতিনিধিঃ ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার আটপাড়া উপজেলায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা আমীর মাওলানা হোসাইন আহমদ একদিলের নেতৃত্বে উপজেলা কার্যালয় থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিলে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন সাইফুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেত্রকোনা জেলার সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য মো. ইউসুফসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা।সমাবেশে বক্তারা অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, জুলাই হত্যার বিচার এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানান। তারা জুলাইয়ের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবি উত্থাপন করেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি, বানিয়াজান ইউনিয়ন আমীর, তেলিগাতী ইউনিয়ন আমীরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। শেষ হয় উপজেলা আমীরের সমাপনী বক্তব্যের মাধ্যমে । Post Views: 30 Post navigation মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত