আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেলিগাতী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লুৎফর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মোশাররফ হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মির্জা আব্দুল মান্নানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *