ক্রিস গেলকে ছাপিয়ে রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ়েরই কাইরন পোলার্ড। এ বার তাঁকে ছাপিয়ে গেলেন জস বাটলার। ছোট ফরম্যাটে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। স্পোর্টস ডেস্ক : ভেঙে গেল বিশ্বরেকর্ড। ভেঙে দিলেন জস বাটলার। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের কাইরন পোলার্ডের রেকর্ড ভেঙে দিলেন ইংরেজ ব্যাটার।আনন্দবাজার ডট কম বুধবার ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার সুপারজায়ান্টসের হয়ে ওয়েলস ফায়ারের বিরুদ্ধে ২০ বলে ৫১ রান করেন বাটলার। অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। দু’টি চার ও ছ’টি ছক্কা মারেন এই ডানহাতি ব্যাটার। সেই ইনিংসেই বিশ্বরেকর্ড গড়েন তিনি। পোলার্ডকে ছাপিয়ে যেতে ২২ রান দরকার ছিল বাটলারের। ইনিংসে ৬২তম বলে সেই নজির ছুঁয়ে ফেলেন তিনি। জায়ান্ট স্ক্রিনে বাটলারের নাম দেখানোর সঙ্গে সঙ্গে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দেয়। বাটলার দর্শকদের দিতে ব্যাট তোলেন। তাকে এসে জড়িয়ে ধরেন অপর প্রান্তে থাকা টিম সেইফার্ট। প্রতিপক্ষ ক্রিকেটাররাও বাটলারকে এসে শুভেচ্ছা জানান। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাটলারের রান ১৪,৮৩৩। তিনি ৫২২ ইনিংসে এই রান করেছেন। ৩৭.৩৬ গড় ও ১৪৭.০২ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। মেরেছেন ন’টি শতরান ও ১০৫টি অর্ধশতরান। টি-টোয়েন্টি কেরিয়ারে ১৩৪৬ চার ও ৬৪৪ ছক্কা মেরেছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। ২০২২ সালে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের রেকর্ড গড়েছিলেন ক্রিস গেল। ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান করেছিলেন তিনি। তার রেকর্ড ভাঙেন পোলার্ড। ৭৪৬ ম্যাচে তিনি করেছিলেন ১৪,৮০৩ রান। সেই রেকর্ড ভেঙে দিলেন বাটলার। Post Views: 17 Post navigation ঢাবি আন্তঃহল দাবা প্রতিযোগিতায় ছাত্র বিভাগে ফজলুল হক মুসলিম হল, ছাত্রী বিভাগে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন