​দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে নদীতে মাছ ধরার জাল তুলতে গিয়ে পানিতে ডুবে সুরুজ্জামান (৪৭) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ৯ নম্বর দেবীডুবা ইউনিয়নের সাতনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
​নিহত সুরুজ্জামান ওই ইউনিয়নের টাকাহারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে সুরুজ্জামান সাতনাই নদীতে পাতা ভুরুঙ জাল তুলতে যান। ধারণা করা হচ্ছে, জাল তোলার সময় অসাবধানতাবশত জালের দড়ি তার পায়ে জড়িয়ে যায় এবং তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান।
​তিনি দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবার ও স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বিকেল ৫টার দিকে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে এলাকাবাসী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
​দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান প‌রেশ চন্দ্র রায় ও দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *