ঢাকা : ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এর চিরচেনা অফিশিয়াল থিম সংগীতকে নতুনভাবে উপস্থাপন করেছে ব্যাংকটি। গানটিকে একটি চমৎকার মিউজিক ভিডিওতে রূপ দেওয়া হয়েছে। এতে উঠে এসেছে ব্যাংকটির ২৫ বছরের পথচলা, অর্জন এবং সেই মূল্যবোধগুলো, যা ব্র্যাক ব্যাংককে শীর্ষস্থানে নিয়ে এসেছে। এটি শুধু একটি বর্ষপূর্তির আয়োজন নয়; বরং গত ২৫ বছরে ব্র্যাক ব্যাংকের পাশে থাকা গ্রাহক, উদ্যোক্তা, পরিবার, সহকর্মী ও স্টেকহোল্ডারদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। মিউজিক ভিডিওটি প্রতীকী গল্প ও আবেগঘন দৃশ্যের মাধ্যমে তুলে ধরেছে উদ্যোক্তাদের সংগ্রাম, পরিবারের স্বপ্ন এবং মানুষের এগিয়ে যাওয়ার প্রত্যয়। একই সঙ্গে ফুটে উঠেছে সেই আস্থা, সম্পর্ক ও যৌথ পথচলার গল্প, যা ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের সাফল্যের ভিত্তি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশের পর ভিডিওটি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের মাত্র পাঁচ দিনের মধ্যে ব্র্যাক ব্যাংকের ফেসবুক পেইজে এটি ৬১ লাখেরও বেশি ভিউ এবং ৭,২৫০ এনগেজমেন্ট পেয়েছে। একই সময়ে ইউটিউবে ভিডিওটি দেখেছেন সাড়ে ৪৭ লাখেরও বেশি মানুষ। এই অভূতপূর্ব সাড়া প্রমাণ করে যে, মানুষের বাস্তব গল্প ও আবেগ যখন সংগীতের মাধ্যমে তুলে ধরা হয়, তখন তা প্রচলিত মার্কেটিংয়ের গণ্ডি পেরিয়ে মানুষের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি ও অর্থবহ সংযোগ তৈরি করে। এই উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “গত ২৫ বছর ধরে ব্র্যাক ব্যাংকের সাফল্যের গল্পটি লেখা হয়েছে বাংলাদেশের লাখো মানুষের আস্থা ও স্বপ্নের হাত ধরে। আমাদের থিম সংটি সবসময়ই সেইসব মূল্যবোধকে ধারণ করেছে, যা আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। এই মিউজিক ভিডিওটির মাধ্যমে আমরা সেই মূল্যবোধগুলোকে জীবন্ত করে তুলতে চেয়েছি এবং এর পেছনের মানুষদের সম্মানিত করেছি। আমাদের এই পথচলার সঙ্গী প্রতিটি গ্রাহক, উদ্যোক্তা, সহকর্মী এবং স্টেকহোল্ডারদের প্রতি এটি আমাদের শ্রদ্ধাঞ্জলি।” তিনি আরও বলেন, “সকলের আস্থা ও বিশ্বাসের জন্য আমরা কৃতজ্ঞ। আগামী দিনগুলোতেও একই নিষ্ঠা ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের মানুষের পাশে থেকে নতুন সম্ভাবনা তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”-প্রেস রিলিজ Post Views: 28 Post navigation বন্যাকবলিত ৪,৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও হেলথ পান্ডা চুক্তি স্বাক্ষর