একটি অনুষ্ঠানে ছবিশিকারিদের সামনে পোজ় দিচ্ছিলেন নিখিতা। তখনই এক মহিলা অনুরাগী তার কাছে এসে নিজস্বী তোলার আবদার করেন। অনুরাগীর কথা রাখেন নিখিতা। তার পরেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা।

বিনোদন ডেস্ক :

প্রিয় তারকাদের চোখের সামনে দেখতে পেয়ে আবেগাপ্লুত অনেক অনুরাগীই হন। কিন্তু, তার মানেই কি পছন্দের মানুষকে যখন-তখন, যে ভাবে খুশি স্পর্শ করার ছাড়পত্র মেলে? এমন অস্বস্তিকর মুহূর্তের সাক্ষী হয়েছেন অনেক তারকাই। সেই তালিকায় নয়া সংযোজন, অভিনেত্রী নিখিতা রাওয়ল। লাল গালিচায় এক মহিলা অনুরাগী আচমকাই এসে চুম্বন করেন তাকে, তা-ও সরাসরি ঠোঁটে! ঘটনায় রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েন তিনি।আনন্দবাজার ডট কম

শনিবার, ৮ অগস্ট, একটি অনুষ্ঠানে ছবিশিকারিদের সামনে পোজ় দিচ্ছিলেন অভিনেত্রী। সেই সময় এক মহিলা অনুরাগী তার কাছে এসে নিজস্বী তোলার আবদার করেন। অনুরাগীর কথা রেখে, স্বাভাবিক ভাবেই তার সঙ্গে ছবি তোলেন নিখিতা। এর পরেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। প্রথমে নিখিতার গালে চুমু খান ওই মহিলা। তার পর চোখের পলকে অভিনেত্রীকে কাছে টেনে তার ঠোঁটে চুমু খেয়ে বসেন তিনি। আচমকা এই ঘটনায় দৃশ্যতই চমকে যান নিখিতা। ছড়িয়ে পড়া ভিডিয়োয় পরিষ্কার দেখা যাচ্ছে, ওই অনুরাগীকে সরিয়ে দিতে চাইছেন অভিনেত্রী। দৃশ্যত সেই কাজে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। অনুরাগী যেন ছাড়তে নারাজ!

অভিনেত্রীর চোখেমুখে সেই মুহূর্তে যথেষ্ট অস্বস্তি দেখা যায়। পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও অনুরাগী ফের এক বার নিখিতার গালে চুমু খান। এর পর অবশেষে সেখান থেকে চলে যান তিনি। পুরো ঘটনাটিই ক্যামেরাবন্দি করেন সেখানে উপস্থিত ছবিশিকারিরা। আচমকা এমন পরিস্থিতির মুখে পড়ে কিছুটা হতভম্ব হয়ে থাকতেও দেখা যায় নিখিতাকে। কয়েক সেকেন্ড এই ঘটনা শেষ হওয়ার পরেও রীতিমতো স্তম্ভিত অভিনেত্রী। আচমকা কী ঘটে গেল তা-ই যেন বোঝার চেষ্টায় তিনি।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটি ঘিরে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। অনুরাগীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। তাদের বক্তব্য, পছন্দের তারকা হলেও তার সম্মতি ছাড়া শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়া বা চুম্বন করা কখনওই গ্রহণযোগ্য নয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *