কক্সবাজার :কক্সবাজারের টেকনাফের সংরক্ষিত বনাঞ্চলে সৃজিত নতুন বাগান পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।আজ পরিবেশ প্রতিমন্ত্রী টেকনাফ রেঞ্জের মুচনী বিটের রঙ্গিখালী বনাঞ্চলে সৃজিত ৪০ হেক্টর বাগান পরিদর্শন করেন। এসময় তিনি বাগানে একটি চালতা গাছের চারা রোপণ করেন।প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত এই তিন দিনে ২০ হাজার গাছের চারা রোপণ করা হবে। প্রতিবেশ সংকটাপন্ন এ দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গাছগুলো ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি দ্বীপটিকে প্লাস্টিক ও দূষণমুক্ত রাখতে দ্বীপবাসীকে ভূমিকা রাখার আহ্বান জানান।প্রতিমন্ত্রী কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতায় এক হাজার একশত তিন হেক্টর বনভূমি পরিদর্শন করেন। এখানে সাড়ে ২৭ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। দীর্ঘ মেয়াদি সৃজিত এসব বাগানে ফলজ, বনজ ও ওষুধিসহ প্রায় ৫৬ প্রজাতির বৃক্ষ রয়েছে।পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহকারী বন সংরক্ষক, টেকনাফ ও উখিয়া মোঃ মনিরুল ইসলাম, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুর রশীদসহ বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, পুলিশ, ফরেস্ট গার্ড এবং বন পাহারা দলের সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গতকাল সেন্ট মার্টিন দ্বীপের মধ্যভাগে বাংলাদেশ কোস্টগার্ডের কার্যালয় মাঠে নারকেলের চারা রোপণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ প্রতিমন্ত্রী। -ত.বি. Post Views: 18 Post navigation প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে–পানিসম্পদ মন্ত্রী