যদিও বিয়ের উদ্যাপনের তেমন ছবি এখনও সেভাবে প্রকাশ্যে আনেননি রোনাল্ডো। তবে তার বিয়ের আংটি নজর কেড়েছে অনুরাগীদের। স্পোর্টস ডেস্ক : বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রদ্রিগেজ়। ন’বছর ধরে একসঙ্গে রয়েছেন তারা। অবশেষে মিটল বিয়ের পর্ব। পর্তুগালের ফুটবল তারকা রোনাল্ডো তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পরস্পরের হাত ধরে থাকার একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দু’জনের হাতে দেখা যাচ্ছে বিয়ের আংটি। রোনাল্ডো লিখেছেন, ‘‘সি (হৃদয়ের ইমোজি) জি’’। পর্তুগালের কাসকাইসে শহরে বিয়ের অনুষ্ঠান হয়। যদিও বিয়ের উদ্যাপনের তেমন ছবি এখনও সেভাবে প্রকাশ্যে আনেননি রোনাল্ডো। তবে তার বিয়ের আংটি নজর কেড়েছে অনুরাগীদের। দু’জনের হাতেই দেখা যাচ্ছে সোনার ব্যান্ড রিং। দু’টি আংটিই ছিল বেশ সাদামাঠা। রোনাল্ডোর মতো ফুটবল তারকার বিয়ের আংটির দাম কত, সেই নিয়ে অনুরাগীদের মনে প্রশ্নের শেষ নেই। তবে সেই আংটির দাম এখনও জানা যায়নি। যেখানে বিয়ের আংটি ঘিরে সকলের মধ্যে একটা আলাদাই উত্তেজনা থাকে, সেখানে রোনাল্ডো এতটা ছিমছাম আংটি কেন বেছে নিয়েছেন, সেই নিয়ে অনুরাগীদের মনে নানা প্রশ্ন জেগেছে। বিয়ে ঘোষণার সেই ছবিতে জর্জিনার বিয়ের আংটি নয়, নজর কেড়েছে তার বাগদানের আংটি। ছবিতে ধরা পড়েছে সেই আংটির ঝলক। বছর খানেক আগে অত্যন্ত দুর্লভ একটি হিরের আংটি দিয়ে জর্জিনাকে বিবাহপ্রস্তাব দেন ফুটবল তারকা। সেই আংটিতে বসানো ছিল ৩৫ ক্যারাটের হিরে। হিরেটি নিখুঁত ভাবে কাটা হয়েছে বলে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। অনেকে মনে করছেন, বিশ্বের প্রথম সারির দামি হিরেগুলির তালিকায় থাকবে এটি। তবে এই হিরের আংটির দাম নিয়েও নানা মতামত চোখে পড়ছে। বিভিন্ন সূত্রের দাবি, হিরেটির দাম ভারতীয় মুদ্রায় ২৬ কোটি টাকা থেকে ৪৪ কোটি টাকা হতে পারে। Post Views: 25 Post navigation ইউএস ওপেনেও অনিশ্চিত সিনার, চোটের জন্য নাম তুলে নিলেন সিনসিনাটি ওপেন থেকে