ইয়ানিক সিনার নাম তুলে নেয়ায় এ বারের সিনসিনাটি ওপেনের আকর্ষণ অনেকটা কমে গেল। কব্জির চোট ঠিক না হওয়ায় খেলছেন না কার্লোস আলকারাজ়ও। উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোর্টে নামেননি সিনার। স্পোর্টস ডেস্ক : সিনসিনাটি ওপেন থেকে নাম তুলে নিলেন ইয়ানিক সিনার। হাঁটুর চোটে ভুগছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। সিনারের লক্ষ্য সম্পূর্ণ ফিট হয়ে ইউএস ওপেন খেলা।আনন্দবাজার ডট কম উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোর্টে নামেননি সিনার। ডান হাঁটুর চোট নিয়ে ভুগছেন। টরেন্টো ওপেনের পর সিনসিনাটি ওপেন থেকেও সরে দাঁড়ালেন ইটালির টেনিস তারকা। আগামী ৩০ অগস্ট থেকে শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম। ইউএস ওপেনেও সিনারের খেলা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। সিনসিনাটি ওপেন থেকে নাম তুলে নেয়ার পর সিনার বলেছেন, ‘‘আমার চিকিৎসক এবং দলের সঙ্গে আলোচনা করে সিনসিনাটি ওপেন থেকে সরে দাঁড়িয়েছি। ডান পায়ের হাঁটুটা ভোগাচ্ছে। আমার মেডিক্যাল টিম কঠোর পরিশ্রম করছে। এই মুহূর্তে খেলার মতো পরিস্থিতি নেই, এটা আমাকে মেনে নিতেই হবে। সিনসিনাটি ওপেন থেকে নাম তুলে নিতে হওয়ায় খুবই হতাশ লাগছে। পরের বছর অবশ্যই খেলব। আপাতত ইউএস ওপেনের জন্য তৈরি হওয়াই আমার একমাত্র লক্ষ্য।’’ সিনার নাম তুলে নেয়ায় এ বারের সিনসিনাটি ওপেনের আকর্ষণ অনেকটাই কমে গেল। কব্জির চোট ঠিক না হওয়ায় খেলছেন না কার্লোস আলকারাজ়ও। অর্থাৎ বিশ্বের সেরা দুই তরুণ খেলোয়াড়কে ছাড়াই হবে প্রতিযোগিতা। Post Views: 91 Post navigation পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর রোনাল্ডোর হাতে জড়ানো জর্জিনার হাত! কেমন দেখতে ফুটবলারের বিয়ের আংটি? দামই বা কত?