গত ৮ অগস্ট দত্তপুকুর থেকে গ্রেফতার হন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সনৎ দে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে নিজের এলাকায় নিয়ে আসা হয়।

আন্কর্জাতিক ডেস্ক :
নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে-কে এলাকায় আনতেই জনরোষ। উঠল ‘চোর চোর’ স্লোগান। বৃহস্পতিবার সকালে প্রাক্তন বিধায়ককে নৈহাটির ৬ নম্বর বিজয়নগর এলাকায় নিয়ে আসে পুলিশ। তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই দ্রুত তাকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।আনন্দবাজার ডট কম

গত ৮ অগস্ট দত্তপুকুর থেকে গ্রেফতার হন সনৎ। আদালতের নির্দেশে বর্তমানে তিনি ছ’দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ হেফাজতের মধ্যেই বৃহস্পতিবার সকালে তাকে নিজের এলাকায় নিয়ে এসে মামলার তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নির্মাণ করা হয় বলে জানা গেছে। পুলিশ যখন তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাতে নিয়ে আসে, সেই সময় প্রাক্তন বিধায়ককে জনরোষের মুখে পড়তে হয়।

সনৎ দে-র বিরুদ্ধে তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ রয়েছে। তাকে এলাকায় আনার খবর ছড়িয়ে পড়তেই ৬ নম্বর বিজয়নগরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাকে দেখে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। পুলিশের গাড়ির দিকেও এগিয়ে যান উত্তেজিত জনতার একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয় পুলিশ। নিরাপত্তার কারণে দ্রুত সনৎ দে কে এলাকা থেকে নিয়ে যাওয়া হয়।

সনৎ দে নৈহাটির সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত। পার্থ ভৌমিক প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে বলেন, ‘‘তিনি নাট্যকার, তার জীবনটাই নাটকে ভরা।’’ অন্য দিকে, স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে তোলাবাজি, হুমকি দেয়ার মতো অভিযোগ ছিল সনতের বিরুদ্ধে। সেই কারণেই তাকে নিজের এলাকায় নিয়ে আসতেই সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ে।

বৃহস্পতিবার সনতের বিরুদ্ধে জনরোষ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ বলেন, ‘‘যা অত্যাচার করেছে সনৎ দে, ওর সঙ্গে যা হয়েছে, তা কম হয়েছে। মেয়েদের উপর অত্যাচার, আমাদের মহিলা মোর্চার কর্মিদের বাড়িতে বোমা মারার মতো কাজ করেছেন সনৎ।’’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *