দিনাজপুর প্রতিনিধি।।:উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৪৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মাত্র ৫ ভোটের ব্যবধানে আনোয়ারুল হককে হারিয়ে বিপ্লব কুন্ডু নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে সাদাকাতুল বারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনাজপুরের নভারা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনাশেষে রাত ১১টার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জুলফিকার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী দুলাল ও শহিদুল ইসলামসহ ভোটগ্রহণের সাথে যুক্ত অন্যান্যরা। ঘোষণা অনুযায়ী নির্বাচিতরা হলেন, সভাপতি পদে শ্রী বিপ্লব কুন্ডু ট্রাক প্রতীক নিয়ে ১২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ারুল হক বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১২২৫ ভোট। আর মো. আলতাফ হোসেন চেয়ার প্রতীক নিয়ে ১১৭৩ ভোট পেয়েছেন। কার্যকরী সভাপতি পদে মো. আবুল হোসেন বাইসাইকেল প্রতীক নিয়ে ১২০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এরফান আলী উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১০৯৯ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী মো. আফছাদুর রহমান চাকা প্রতীক নিয়ে ৬০০ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ১২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্টিয়ারিং প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মো. নুরুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম রিক্সা প্রতিক নিয়ে পেয়েছেন ১১২৫ ভোট। আর মো. বাদল হোসেন দোয়েল প্রতীক নিয়ে ৭৭৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গোলাপ ফুল প্রতীকের মো. সাদাকাতুল বারী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আফজাল হোসেন হাতি প্রতীক নিয়ে ২৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মসিউর রহমান টায়ার প্রতীকে পেয়েছেন ৬৭৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম শিবুল হরিণ প্রতীক নিয়ে ১৪৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহাবুর রহমান গাভী প্রতীক নিয়ে পেয়েছেন ১২০১ ভোট আর মো. খায়রুল হাসান প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. শরীফ উদ্দীন টিউবওয়েল প্রতীক নিয়ে ২৪৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দেলোয়ার হোসেন বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন ৮২৫ ভোট। অর্থ সম্পাদক পদে ২০৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলমারি প্রতীকের মো. স্বাধীন আহম্মেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফেরদৌস আলী পেয়েছেন ১০১০ ভোট। দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল গফুর চাবি প্রতীক নিয়ে ১৯৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রউফ বাচ্চু দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৮৮৫ ভোট। একাধিক প্রার্থী না থাকায় সড়ক সম্পাদক পদে মো. মিস্টার আলী ঘোড়া প্রতীক নিয়ে এবং সহ-সড়ক সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম জ্যাগ প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে মো. বছির উদ্দীন বালতি প্রতীক নিয়ে ১২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মহির উদ্দীন হারিকেন প্রতীক নিয়ে ১০০৩ ভোট পেয়েছেন আর মো. আব্দুর রহিম সেলাই মেশিন প্রতীক নিয়ে ৭৪৫ ভোট পেয়েছেন। শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মাসুদ রানা কার প্রতীক নিয়ে ২০২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মে. আব্দুল ছালাম পতাকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৫০ আর মো. একরামুল হক কুড়াল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৮ ভোট। এছাড়াও কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৬ জন। প্রথম মো. ইয়ারব আলী শহীদ মিনার নিয়ে ১৯১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মো. মোস্তফা রেলগাড়ী প্রতীক নিয়ে ১৫৩৫ ভোট পেয়ে দ্বিতীয়, হেমন্ত কুমার মানিক ফুলের টব প্রতীকে ১৪১৯ ভোট পেয়ে তৃতীয়, মো. শাহনেওয়াজ আলী হাঁস প্রতীক নিয়ে ১৩১৯ ভোট পেয়ে চতুর্থ, মো. রেজাউল ইসলাম রাজা হাতুড়ী প্রতীক নিয়ে ১৩০৪ ভোট পেয়ে পঞ্চম ও মো. আব্দুল গফুর ক্রিকেট ব্যাট হাতে নিয়ে ১১৮৯ ভোট পেয়ে ৬ষ্ঠ নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৪৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ৪৭২২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৯৪১ জন ভোটার। Post Views: 23 Post navigation দিনাজপুরে সিভিল সার্জনের নেতৃত্বে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান দিনাজপুরে দুই ব্যবসায়ীর ১৬ লাখ ৫৮ হাজার টাকা আত্মসাত