দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মজিবর রহমান মুজিবের বহিষ্কারের আদেশ প্রত্যাহারসহ কৃষকদলের সদস্য সচিবের পদটি পূর্নবহালের অনুরোধ করেছেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেল ৫ টায় শহরের সুইহারি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ আব্দুল কাইয়ুম এ আহ্বান।

লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলের নিকট আবেদন জানিয়ে তিনি বলেন, মজিবর রহমান মুজিব একজন সৎ ও নিষ্ঠাবান মাঠকর্মি এবং তিনি দীর্ঘদিন কারাবন্দী নির্যাতিত নেতা। ২০২৪ এর ৫ আগস্ট তিনি কারাবন্দী অবস্থায় ছিলেন। এসব বিবেচনায় নিয়ে তার বহিষ্কারাদেশ ও দলীয় পদ পুনর্বহালের দাবি জানাই।

সংবাদ সম্মেলনে অনাকাঙ্ক্ষিত ঘটনার যাতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান হয়, সে বিষয়ে সকল প্রশাসনিক উর্দ্ধতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিকট সৌহার্দপূর্ণ ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে গত ১১ আগস্ট সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনাজপুরে পরিবহন ধর্মঘটে এবং বিভিন্ন পয়েন্টে রাস্তা ব্লকের কারণে সর্বস্থরের জনগণের যে জনদূর্ভোগ সৃষ্টি হয়, তার জন্য দিনাজপুরের সর্বস্তরের জনগণের নিকট ক্ষমা প্রার্থনা করা হয়।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকেল ৪ টায় দীর্ঘ আলোচনা হয়। এর প্রেক্ষিতে ১২ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন আহবায়ক কমিটির নেতা মজিবর রহমান মুজিব জামিনে মুক্তি পান। বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে ৯ আগস্ট ২০২৬ তারিখে রাতে কোতয়ালী থানা হেফাজতে বেদম প্রহার করা হয়েছে।

এই প্রহারের প্রকৃত চিত্র স্বচক্ষে পরিদর্শন করে রিপোর্ট করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতা, অর্থ সচিব মামুনুর রশীদ, দপ্তর মোঃ রাশেদুজ্জামান বিপ্লব, সদস্য মােঃ খোকন, মোঃ আফজাল হোসেন, শ্রী উদয় চক্রবর্তী, মােঃ হালিম বাবু ও সৈয়দ খালিদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোঃ মজিবর রহমান মজিব জাতীয়তাদী কৃষকদল দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব ও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটিরও একজন সদস্য ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *