দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), দিনাজপুরের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪০০ (চারশত) পিস ইয়াবাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গত ১২/০৮/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক ১৫.০৫ টায় কোতয়ালী থানাধীন ০৪ নং শেখপুরা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডস্থ বিশ্বনাথপুর এলাকায় পিবিআই অফিসের বিপরীতে দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকাগামী মহাসড়কে ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল ক্লাসিক পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৯৪৬৯ নম্বরের বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ডি-৩ নং সিটে বসে থাকা মোঃ ফিরোজ কায়ছার (৪১), পিতা-মনোয়ার আলী, সাং-মির্জাপুর, সুইহারী, দিনাজপুর পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরের কোলে থাকা একটি স্কুল ব্যাগ থেকে কালো পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ০২ (দুই)টি নীল জিপার পলি ব্যাগে রক্ষিত ৪০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, ঢাকায় ইয়াবা ট্যাবলেটগুলো ক্রয় করে দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা কোতয়ালী থানায় রুজু করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *