দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে অপপ্রচার ও সৃষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার দিনাজপুর জেলা যুবদলের আয়োজনে ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজার নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে সম্পন্ন হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও পৌর যুবদলের আহবায়ক রবিউল আলম শামীম, দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম আকতার শামীম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোর্শেদ রাজন, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মুরাদ, জেলা যুবদলের সদস্য মোঃ শরিফুল ইসলাম শরীফ, মেজবাহ আহমেদ জুলিন, জুলহাস প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *