দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আমি আপনাদেরই লোক। এই প্রেসক্লাবের উন্নয়নের জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব সেইটুকু সহযোগিতা অবশ্যই করবো ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাত ৮টায় দিনাজপুর প্রেসক্লাবে (নিমতলা) তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিয়র সভা প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাহবুবুল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বর্তমান আহবায়ক কমিটির সদস্য মনসুর রহমান, নির্বাহী সদস্য আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আহবায়ক কমিটির সদস্য মােঃ ওবায়দুর রহমান, নির্বাহী কমিটির সাবেক সদস্য মোঃ রিয়াজুল ইসলাম সন্টুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *