দিনাজপুর প্রতিনিধি।।
রোববার

১৬ আগস্ট বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর সদরের ৫নং শশড়া ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের দুই আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হয়। অপরজন গুরুত্বর আহত হয়ে দিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা ঘটিয়ে ট্রাক রেখে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এসে তাদের দায়িত্ব পালন করেন। দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম -আরাফাত হোসেন সোহাগ (২৩) ও রিফাত হোসেন (২২) ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *