··পুলিশ সুপার নওগাঁ এর উদ্যোগে পোরশায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীকে মাদক ও চোলাই মদ প্রতিরোধে এবং বর্জনে সচেতনতামূলক উঠান বৈঠকগত ১৫/০৮/২০২৬ শেষ বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামর নির্দেশনায় পোরশা থানাধীন মশিদপুর ইউনিয়নের দেশিপাড়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠী নিয়ে পোরশা থানা কর্তৃক মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে একটি মাদক বিরোধী মত বিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, সংশ্লিষ্ট বিট অফিসার এস আই/ শিপন মিয়া, অত্র থানার অন্যান্য অফিসারবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বৈঠকে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীকে চোলাই মদ পরিহারের আহব্বান জানানো হয়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি চোলাই মদ (দেশি মদ বা তাড়ি) জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। প্রচলিত নিয়মনীতি না মেনে এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি এই মদ পানে মৃত্যু থেকে শুরু করে দীর্ঘমেয়াদি পঙ্গুত্ব হতে পারে।মাদক প্রতিরোধে শুধু পুলিশের একার দায়িত্ব নয়—এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং সচেতনতার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। পোরশা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে। DISTRICT POLICE NAOGAON পেজ খেকে Post Views: 29 Post navigation দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ