দিনাজপুর প্রতিনিধি।।
১৮ আগস্ট ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান’র ‘৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা| হাবিপ্রবি প্রশাসনের উদ্যেগে আজ দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সম্মুখে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. এম. মো. মাসুদুল হাসান খান| এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসানসহ অনুষদীয় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ| এছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ|

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে| সবুজায়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, জলবায়ু মোকাবিলা এবং একটি টেকসই ও বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপনের যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সফল করতে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে| তিনি বলেন, আমাদের প্রতিটি পদক্ষেপ হবে পরিবেশ বান্ধব ও জনকল্যাণমূলক| মনে রাখতে হবে “সবার আগে বাংলাদেশ” তাই, বৃক্ষরোপন কর্মসূচিকে সফল করতে নিজেকে এবং সর্বসাধারণকে সম্পৃক্ত করতে আমাদের জনসচেতনতা বৃর্দ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে|

ভাইস-চ্যান্সেলর মহোদয় তার বক্তব্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের আর্থিক গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা যদি বৃক্ষরোপন ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে পারি তাহলে আগামী দিনে ফল, ঔষধ এবং আসবাবপত্রের জন্য কাঠ আমদানির ক্ষেত্রে শত শত কোটি টাকা ব্যয় সংকোচন সম্ভব হবে| অত:পর ভাইস-চ্যান্সেলর একটি চালতা গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির শুভ সূচনা করেন|

উল্লেখ্য, বৃক্ষরোপন কর্মসূচির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্ত্বরে বনজ, ফলদ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা রোপন করা হয় ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *