বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (RCCI)-এর মধ্যে শিক্ষা, শিল্প ও পেশাজগতের কার্যকর সংযোগ, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আজ একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।আমি বিশ্বাস করি, এই সমঝোতা আমাদের শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিল্পখাতের প্রয়োজন অনুযায়ী নিজেদের প্রস্তুত করার নতুন সুযোগ সৃষ্টি করবে।বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী-কে, তার আন্তরিক সহযোগিতা ও একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সংযোগের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য। একইসঙ্গে আন্তরিক ধন্যবাদ জানাই RCCI-এর সভাপতি এমদাদুল হোসেনসহ সংশ্লিষ্ট সকলকে।আমাদের প্রত্যাশা—এই MoU কেবল একটি আনুষ্ঠানিক চুক্তি হয়ে থাকবে না; বরং এটি হবে শিক্ষা ও শিল্পের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন, যার সুফল আমাদের শিক্ষার্থীরা পাবে এবং রংপুরের ব্যবসা-বাণিজ্য ও মানবসম্পদ উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির এই যৌথ পথচলা হোক আরও সমৃদ্ধ, কার্যকর ও সম্ভাবনাময়।১৯ আগস্ট ২০২৬ উমর ফারুক এর পেজ থেকে Post Views: 17