·
বিভাগীয় কমিশনার, বরিশাল মহোদয়ের বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন।
২০ আগস্ট ২০২৬ খ্রি., বৃহস্পতিবার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বিভাগীয় কমিশনার, বরিশাল খলিল আহমেদ ।
পরিদর্শনকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং সরকারি সেবা জনবান্ধব, দ্রুত ও স্বচ্ছতার সাথে প্রদানে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এরপর বিভাগীয় কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন এবং মামলা নিষ্পত্তির অগ্রগতি ও আদালতের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর এর কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলা পর্যায়ে সরকারি কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসন, বরগুনা পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *