দিনাজপুর প্রতিনিধি।।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনস্থ মশালগাঁও বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দক্ষিণ বালিহারা নামক সীমান্ত এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ( Himalayan Bear) উদ্ধার করা হয়।
ঐ একই তারিখে ৪২ বিজিবি’র অধীনস্থ পীরগঞ্জ উপজেলার চান্দরিয়া বিওপি কর্তৃক চান্দরিয়া নামক সীমান্ত এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ১২ সেপ্টেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের সনাক্তকরণ এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২৫ হাজার ৮’শ টাকা।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *