আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, ৪ নম্বর বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী কামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আটপাড়া উপজেলা শাখার আমির মাওলানা হোসাইন আহমেদ একদিল, উপজেলা শাখার সেক্রেটারি সার্জেন্ট (অব.) সাইফুল ইসলাম এবং উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি নূরনবী তালুকদার।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমির, সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *