দিনাজপুর প্রতিনিধি।।গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০১৩৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি হতে আনুমানিক ১.৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে একটি বাংলাদেশি চোরাকারবারি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে ১ জন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত ব্যক্তিকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম আসাদুল হক (৩৮), পিতা: আব্দুল ওয়াজেদ, গ্রাম: ইদ্রইল, থানা: পীরগঞ্জ, জেলা: ঠাকুরগাঁও বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা যায়, মো: আসাদুল হক একজন চিহ্নিত মাদক চোরাকারবারি এবং অবৈধ মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। ১২ সেপ্টেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ কতৃক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। Post Views: 68 Post navigation দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে কামার পল্লী পরিদর্শন সৌদি প্রবাসীর বাড়ির রাস্তা বন্ধ করে দিলেন কুয়েত প্রবাসীর স্ত্রী