দিনাজপুর প্রতিনিধি॥এডিপি ওয়ার্ল্ড বাংলাদেশ এর আয়োজনে ১৪ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের শিবডাঙ্গা গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা করা হয়েছে। পরিবেশবান্ধব গ্রামের ঘোষণা করেন প্রধান অতিথি ৫ নং শশরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ। এরিয়া কো-অর্ডিনেশন অফিস দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি ৫নং শশরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ বলেন, রাসায়নিক সার ব্যবহারের কারণে আমাদের রোগ-বালাই বাড়ছে। পরিবেশ বান্ধব গ্রাম হচ্ছে একটি সার্বিক মানবিক এক ব্যবস্থাপনা যেখানে সুস্থ্য মানব উন্নয়নকে সমর্থন করে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষি কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্যে ইকো ভিলেজের সভাপতি চৈতি রানী বলেন, মাটির উর্বরতা পুনরুদ্ধার ও অধিক ফসল উৎপাদন ব্যবস্থাপনায় শতভাগ জৈব সার ও কেচো কম্পোস্ট সার ব্যবহার করে আমরা বিষমুক্ত সবজি ও ফসল উৎপাদন করি। সভাপতির বক্তব্যে সিনিয়নর ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন বলেন, পরিবেশবান্ধব গ্রামে আছে বিষমুক্ত ফসল, সবজি যা জৈব সার দিয়ে উৎপাদিত। এই গ্রামে রয়েছে লার্নিং রুটস্, ঝুলন্ত বাগান, ভার্মি কম্পোস্ট, সবজি বাগান, নিজেদের তৈরী ডাস্টবিন, গরু, ছাগল, হাঁস, মুরগি পালনসহ ১০টি নির্দেশক পালন করে পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে আজ ঘোষণা করা হচ্ছে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার ইস্টেলা সরেন। Post Views: 14 Post navigation বিরলে অবৈধ মজুদের অভিযোগে দিনব্যাপী ১৩৯১ বস্তা সার জব্দ, অর্থদণ্ডাদেশ প্রদান আদর্শ কলেজে বাউবি স্টাডি সেন্টারের অফিস সহায়ক গোলাম মওলার বিদায় সংবর্ধনা