আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ায় ২নং শুনই ইউনিয়ন যুবদলের নেতা মো. রাকিব হাসান পলাশের ওপর হামলার ঘটনায় জড়িত হামলাকারী ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিসহ স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাকিব হাসান পলাশের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদেরও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান, ২নং শুনই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিব হোসেন সানজু, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন ইবনে জাবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা।
বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারী ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *