মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি;
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের মুক্তাগাছা উপজেলার প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিল প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয় মুক্তাগাছার আয়োজনে ও বাস্তবায়নে এবং বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অর্থায়নে মঙ্গলবার সকাল ১০টায় মুক্তাগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতি হিসেবে উপস্থিত হয়ে এ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক ও জামালপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকনোল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহাম্মেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, আইসিটি কর্মকর্তা মানজুরুল আহাম্মেদ প্রমুখ। কর্মশালাটি ১৫ সেপ্টেম্বর থেকে২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ প্রশিক্ষণে উপজেলার ৩০জন পেশাজীবী অংশ গ্রহণ করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *