দিনাজপুর প্রতিনিধি।।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর রাতে ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনস্থ পার্বতীপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভূটডাঙ্গী নামক সীমান্ত এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। ১৫ সেপ্টেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।
এবিদিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *