বরিশাল :ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বরিশালে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘কমিউনিটি ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে। আজ ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ, বাংলাদেশের সহযোগিতায় বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান (রুটিন দায়িত্ব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর গুরুত্বারোপ করেন। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। মহাপরিচালক তাঁর বক্তব্যে আরো বলেন যে, রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য করা যাবে না। জেলা তথ্য অফিস বরিশালের পরিচালক (রুটিন দায়িত্ব) অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে এবং সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনকের সঞ্চালনায় উপস্থিত অংশীজন, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের প্রতিনিধিগণ বলেন, ডেঙ্গু জ্বরের মতো জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর সঙ্গে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, স্থানীয় সংগঠন ও কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টায় সচেতনতা আরো কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। এছাড়া তথ্য অফিসের কমিউনিটি ডায়ালগের মাধ্যমে স্থানীয় পর্যায়ের মানুষের মতামত, সমস্যা ও সম্ভাব্য সমাধান তুলে ধরার সুযোগ তৈরি হয়। এ ধরনের অংশগ্রহণমূলক উদ্যোগ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আহার, চিহ্ন, এসএনডিসি ও লাল-সবুজ নামে ৪ টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ গ্রহণ করে, যারা বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় জেলা তথ্য অফিসের সাথে কাজ করছে। তারা ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং কার্যক্রম, কমিউনিটি সেশন পরিচালনা করছে। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিও চিত্র প্রদর্শিত হয়। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সচেতনতার ভিডিও বার্তা প্রদর্শিত হয়।-ত.বি. Post Views: 36 Post navigation বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে আইএইএ-এরসহযোগিতা জোরদারের আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের