আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার আটপাড়া উপজেলার ৬নং দুওজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন ভুট্টো তালুকদার ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহেশ্বরখিলা গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।শনিবার (১৯ সেপ্টেম্বর) মহেশ্বরখিলা গ্রামে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা ও এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।আবুল হোসেন ভুট্টো তালুকদার আটপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি। মতবিনিময়কালে তিনি স্থানীয়দের বিভিন্ন কথা শোনেন এবং নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। Post Views: 45 Post navigation সমাজকল্যাণ মন্ত্রীর সাথে দিনাজপুরে বেসরকারি ক্লিনিক এন্ডডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়