দিনাজপুর প্রতিনিধি।।মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জ থানা এলাকায় পুলিশ পৃথক অভিযন চালিয়ে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি ওজনের কাঁচা গাজার গাছ উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে।১৭ সেপ্টেম্বর দিনাজপুর জেলা পুলিশ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলারবিরামপুর থানা পুলিশের একটি চৌকস টিম রাত্রিকালীন হাইওয়ে ডিউটি ও গ্রেফতারি পরোয়ানা তামিলকালে ১৭ সেপ্টেম্বর বিরামপুর থানার ৪নং দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোরছালিন (২৬) ও ময়নুল ইসলাম (২৫)-এর হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করে। অপরদিকে একই তারিখে নবাবগঞ্জ থানাধীন হালুয়াঘাট গ্রামের মোঃ রাজু মিয়া (২৫) এর নিজ বাড়ির ছাদে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য গাজার চাষাবাদ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ১৯:৩০ ঘটিকায় অভিযান চালিয়ে মোঃ রাজু মিয়া (২৫)-এর নিজ বসতবাড়ির ছাদ থেকে আনুমানিক ১০ কেজি ওজনের কাঁচা গাজার গাছ উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনাজপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। Post Views: 28 Post navigation দুওজ ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থীআবুল হোসেন ভুট্টো তালুকদারের মতবিনিময় সভা