দিনাজপুর ব্যাটালিয়নের অধিনস্থ পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি দিনাজপুর প্রতিনিধি।।গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ১৯.৫০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ পীরগঞ্জ উপজেলার দিহানগর বিওপি কর্তৃক দিহানগর নামক সীমান্ত এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে ৪২ বিজিবি। গত ২০ সেপ্টেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। Post Views: 19 Post navigation তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই-ভূমি প্রতিমন্ত্রী