চট্টগ্রাম :ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, তরুণরাই দেশের শক্তি। তারা কেবল দেশের ভবিষ্যৎ নয়, বর্তমানের রূপকার। তরুণদেরকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ‘শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট’-এর প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রাত্যহিক জীবনের অংশ হিসেবে খেলাধুলাকে গ্রহণ করা প্রয়োজন। স্কুলপর্যায় থেকে যদি নিয়মিত ক্রীড়াচর্চার সুযোগ নিশ্চিত করা যায়, তবে আগামী দিনে তরুণদের মাঝে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাপরায়ণতা এবং পারস্পরিক সম্প্রীতির মানসিকতা গড়ে উঠবে। আজকের তরুণদের সঠিক দিকনির্দেশনাই নির্ধারণ করবে আগামীতে তারা কোন পথে পরিচালিত হবে।টুর্নামেন্ট চেয়ারম্যান এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু। এসময় অন্যান্যের মধ্যে টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক নাজিমুর রহমান উপস্থিত ছিলেন। অতিথিরা চূড়ান্ত খেলায় বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন।-ত.বি. Post Views: 17 Post navigation পরপর দুই দোকানে চুরি,ব্যবসায়িরা আতংকে Next Post