ভিটামিন বি ও ডি সমৃদ্ধ দই চুল পড়া বন্ধ করে, খুস্কি নাশ করে এবং চুলের গোড়া মজবুত করে। এ বার চুলের পরিচর্যার জন্য আর পার্লারে ছুটতে হবে না। বাড়িতেই বানিয়ে ফেলুন দইয়ের নানা প্যাক।

নিউটার্ন ডেস্ক :

মাথায় চুল গজানোর জন্য তেল, শ্যাম্পু, লোশন— কিছুই বাদ দেননি। নানা রকম ঘরোয়া টোটকাতেও তেমন লাভ হয়নি। এ বার টক দই মেখে দেখতে পারেন। চুল পড়া বন্ধ করতে, অকালপক্বতা দূর করতে টক দইয়ের জুড়ি মেলা ভার। শুধু ব্যবহারের সঠিক পদ্ধতি শিখে নিতে হবে।আনন্দবাজার ডট কম

টক দই ও মেথির মাস্ক

এক কাপ দই, পাঁচ চামচ মেথি গুঁড়ো, এক চামচ লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে ব্রাশ দিয়ে চুলে লাগান। ৪০ মিনিট রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই মাস্ক ব্যবহার করুন।

একটি পাত্রে টক দই, লেবুর রস ও মধু এক সঙ্গে নিয়ে চামচ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। তার পরে সেটি চুলের গোড়ায় ভাল করে মাসাজ করে লাগিয়ে নিন। ২০-২৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন। যাদের মাথায় খুশকির সমস্যা আছে, তাদের জন্য এই প্যাকটি দারুণ কার্যকর হতে পারে। লেবু ও দইয়ের অ্যান্টি-ফাঙ্গাল উপাদান খুশকি দূর করে এবং মধু চুলের আর্দ্রতা বজায় রাখে।

টক দই ও জবা ফুলের হেয়ারপ্যাক

এক কাপ দই, ২০টির মতো জবা ফুল, ১০টি নিম পাতা ভাল করে ব্লেন্ড করে তার সঙ্গে কমলালেবুর রস মিশিয়ে মাস্ক বানিয়ে চুলে লাগান। আধ ঘণ্টা রেখে হালকা শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ পরেই তফাতটা বুঝতে পারবেন।

টক দই-অ্যালো ভেরার প্যাক

এক কাপ দই, ১টি ডিম, ২ চামচ অলিভ অয়েল, ৩ চামচ অ্যালো ভেরা জেল, ২ চামচ তুলসী পাতার রস, ২ চামচ কারি পাতার পেস্ট মিশিয়ে মাস্ক বানান। এক ঘণ্টা লাগিয়ে রেখে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন ওই মাস্ক লাগালে উপকার পাবেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *