নেত্রকোণা প্রতিনিধি :নেত্রকোণার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. আশরাফুল কবীর। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমান নবাগত ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।পরে উপজেলা পরিষদের হলরুমে অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমানকে বিদায় এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীরকে বরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আশরাফুল কবীর ৩৭তম বিসিএসের একজন কর্মকর্তা। আটপাড়ায় যোগদানের আগে তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।শাহনূর রহমান আটপাড়ায় দায়িত্ব পালনকালে উপজেলার বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে তার কর্মকালীন বিভিন্ন কার্যক্রমের কথা স্মরণ করে উপস্থিত কর্মকর্তারা শুভকামনা জানান।আশরাফুল কবীর দায়িত্ব গ্রহণের পর উপজেলার সরকারি কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনসেবাকে অগ্রাধিকার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। Post Views: 31 Post navigation “মাদকের কুফল ও ভয়াবহতা রোধে১০নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গণসচেতনা’ মূলক আলোচনা সভা