আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:,
নেত্রকোণার আটপাড়া উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির হোসেইন আহমেদ একদিল, জেলা জামায়াতের টিম সদস্য, উপজেলা জামায়াতের সাবেক আমির মো. ইউসুফ এবং আটপাড়া উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি ইকবাল হোসেনসহ দলটির স্থানীয় নেতাকর্মিরা।
সাক্ষাৎকালে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান এবং তার দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *