নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে আটপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের নিয়মিত পাঠদানে মনোযোগী হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা পর্ব শেষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেয়া হয়। Post Views: 24 Post navigation আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার