দিনাজপুর প্রতিনিধি।।২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ০০২৫ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চাপসার বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৭/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। Post Views: 85 Post navigation অগ্রণী কৃষি সমবায় সমিতিতে তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় ২ সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার দিনাজপুরে সাইনিং লাইভ স্কুল পরিদর্শন করেছে চীনা বিশেষজ্ঞ পেডিয়াট্টিক কার্ডিওলজি টিম