​আসাদ হোসেন রিফাতঃ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী ও জিরা জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সীমান্তের কলসিমুখ বিওপি এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ কলসিমূখ বিওপির সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ আকন্দের নেতৃত্বে একটি টহলদল সীমান্তে টহল জোরদার করে। সকাল আনুমানিক ৭টার দিকে মেইন পিলার ৮০৭ থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানকারীদের দেখতে পায় বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।

​পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১২টি হানিমুন সাবান, ২০টি কোলগেট টুথপেস্ট, ১০০টি ক্লিয়ার শ্যাম্পু, ১০০টি সানসিল্ক শ্যাম্পু এবং ৪ কেজি ‘কাকা জিরা’ জব্দ করা হয়।

​রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, জব্দকৃত মালামালসমূহ প্রচলিত কাস্টমস বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *