ফজলুর রহমান,নাটোর সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় ফিজিশিয়ান স্যাম্পল ঔষুধের অবৈধ কেনাবেচা ও মজুতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ‘মেডিসিন কর্নার’ ও ‘ এম এস বিসমিল্লাহ ফার্মেসি’-এ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত অননুমোদিত ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ জব্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, আইন লঙ্ঘনের দায়ে মেডিসিন কর্নারকে ৩ হাজার টাকা ও এম এস বিসমিল্লাহ ফার্মেসি কে ২ হাজার টাকা জরিমানা করা হয় ও ফিজিশিয়ান স্যাম্পল ঔষধগুলো জব্দ করে জনসম্মুখে ধ্বংস/ নষ্ট করা হয়,পাশাপাশি ফার্মেসির স্বত্বাধিকারদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রার সংরক্ষণ করে অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ বিক্রির ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন নাটোর জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মেহেদী আফজাল (পল্লব) ও উচ্চমান সহকারী ফরিদ হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,বাগাতিপাড়া উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদুল হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান ও বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *