আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজে একাদশ শ্রেণির ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।তেলিগাতী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদেরও আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, তেলিগাতী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. আজিজুল হক চন্দন এবং আটপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মো. আনোয়ার।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তেলিগাতী সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোশাররফ হোসেন।এ সময় কলেজের শিক্ষক, নবীন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম খান। Post Views: 33 Post navigation বাগাতিপাড়ায় ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ জব্দ,জরিমানা ও ধ্বংস