‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
‎বিরলে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বাস্তবায়নে বিরল উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
‎
‎উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম মির্জা সাহেরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা প্রমুখ।
‎
‎উপজেলার ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মোট ২৩৩জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *