দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার এবং জলাতঙ্ক রোগ প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়েছে।

সোমবার ২৮ সেপ্টেম্বর-২০২৬ দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে (কাঞ্চন) জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি-টিআইবি’র আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার এবং বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম তার বক্তব্যে বলেন, দেশের যে কোনো নাগরিক তার ব্যক্তিগত ও প্রয়োজনীয় তথ্য যে কোন সরকারি দপ্তর থেকে পেতে হলে, সরকারি নিয়ম নীতির মধ্যে তথ্য পেতে পারেন। এজন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। তবেই নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য পাওয়া সম্ভব হবে। তিনি বলেন, আজকে দুটি দিবসের একই সঙ্গে আলোচনা করা হচ্ছে। এর মধ্যে অপর একটি বিশ্ব জলাতঙ্ক দিবস রয়েছে। এই দিবসটি নিয়ে আমরা ছোট শিশু-কিশোরসহ সর্ব সাধারণকে আলোচনা মাধ্যমে সচেতন করতে চাই। বন্য প্রাণী সংরক্ষণের আইন রয়েছে। আইন অনুযায়ী আমরা অহেতুক কুকুর ও বিড়ালকে নির্যাতন করতে পারি না। অভিভাবকহীন কুকুর বিড়ালেরা খেতে না পেয়ে অনেক সময় তারা খাবারের জন্য হোটেলের সামনে বসে থাকে।কিন্তু তাদেরকে খাবার না দিয়ে নির্যাতন করে তাড়িয়ে দেওয়া হয়। এটা কোন ভাবে কাম্য নয় বলে তিনি ব্যক্ত করেন।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্জন ডাঃ আশিকা আকবর তৃষ্ণা বলেন, দিনাজপুর শহরে ৪টি সংগঠন অভিভাবকহীন কুকুর বিড়ালদের দায়িত্ব নিয়ে তারা খাবার বিতরণ করছেন। ফলে ইদানিং কুকুর ও বিড়ালের উপদ্রব অনেকটাই কমে গেছে বলে তিনি ব্যক্ত করেন।

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম বলেন,কুকুর বিড়ালকে মানুষ নিজে থেকেই নির্যাতন বা হুমকি না দিলে কুকুর বিড়াল মানুষের উপর আক্রমণ করতে আসবে না। এজন্য আমরা কুকুর বিড়াল দেখলেই মারধর করবো না এবং এদের উপর শহনশীল আচরণ করবো। তবেই কুকুর বিড়ালের আক্রমণ থেকে সকলে নিরাপদ থাকা যাবে। তিনি বলেন প্রতি বছর শুধু এই জেলাতেই এক কোটি টাকার ভ্যাকসিন প্রয়োজন হচ্ছে কুকুর ও বিড়াল আক্রমণের আহত রোগীদের জন্য।আমরা সচেতন হলে এ ধরনের দুর্ঘটনা থেকে সকলেই নিরাপদ থাকতে পারবো।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, দেশে বন্যপ্রাণী সংরক্ষণে সরকারি নির্ধারিত আইন রয়েছে। ইচ্ছা করলে কেউ কোন ধরনের বন্যপ্রাণীকে মারতে পারবে না। এ ধরনের ঘটনা ঘটলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে কারাদন্ডে দন্ডিত করার বিধান রয়েছে। তিনি বলেন, তথ্য অধিকারের বিষয় কোন সংবাদ- কর্মী বা নাগরিক যে কোনো সরকারি বা আধা- সরকারি দপ্তরে তথ্যের প্রয়োজন হলে সরকারি নিয়ম অনুযায়ী তথ্য চাইতে পারেন এবং তাকে তথ্য সরবরাহ করা হবে। তিনি বলেন, দিনাজপুর জেলায় তথ্য সরবরাহ ক্ষেত্রে কোন ধরনের বিঘ্ন এখন পর্যন্ত ঘটেনাই

বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম, সনাকের সভাপতি অধ্যাপক আব্দুল জলিল আহমেদ, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আবুল হান্নান আজাদ সহ প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *