আসাদ হোসেন রিফাতঃ

লালমনিরহাটের পাটগ্রাম এবং নীলফামারীর ডিমলা সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চুইঝাল ও গোল কাঠ আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৮৩ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে ৫১ বিজিবির অধীনস্থ কালিগঞ্জ বিওপি-এর একটি টহল দল নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৪/৬-এস থেকে প্রায় ১,০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ঝাড়সিংহেশ্বর’ কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ সিএফটি ভারতীয় গোল কাঠ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
অপরদিকে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ডিমলা সীমান্তের কুচলিবাড়ী বিওপি-এর সুবেদার মোঃ সলেমান আলীর নেতৃত্বে অন্য একটি টহল দল সীমান্ত পিলার ৮০২/১৭-আর থেকে ১০০ গজ অভ্যন্তরে ‘জুম্মারপাড়’ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানকারীদের ফেলে যাওয়া ২,৩৯০ কেজি ভারতীয় চুইঝাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৭৩ হাজার টাকা।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, আটককৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এমন কঠোর গোয়েন্দা তৎপরতা ও টহল অভিযান অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *