আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার আটপাড়ায় সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আটপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মিরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আজিজুল হক চন্দন, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ার হোসেন, সদস্যসচিব নূর ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য আমির খসরু স্বপন এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মিরা ঐক্যবদ্ধ রয়েছে।
সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং প্রার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *