থুথুকুডি জেলার সাথনকুলম-নাজারেথ রাজ্য সড়কে হিন্দিতে লেখা নির্দেশিকা বসানোর ঘটনায় ‘স্টেট হাইওয়েজ়’ দফতরের সহকারী ইঞ্জিনিয়ার পদমর্যাদার সংশ্লিষ্ট দুই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে! আন্তর্জাতিক ডেস্ক : রাস্তার ধারে হিন্দি ভাষায় নির্দেশিকা সম্বলিত বোর্ড বসানোর ‘অপরাধে’ দুই সরকারি আধিকারিককে সাসপেন্ড করল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকার। তাঁদের বিরুদ্ধে রাজ্য সরকার ঘোষিত ‘দ্বিভাষা নীতি’ লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।আনন্দবাজার ডট কম শুক্রবার সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু তামিল ও ইংরেজি ব্যবহারের যে সরকারি বিধি রয়েছে, তা অমান্য করার জেরেই এই সাসপেনশন। থুথুকুডি জেলার সাথনকুলম-নাজারেথ রাজ্য সড়কে হিন্দিতে লেখা পথনির্দেশিকা বসানোর ওই ঘটনায় ‘স্টেট হাইওয়েজ়’ দফতরের সহকারী ইঞ্জিনিয়ার পদমর্যাদার সংশ্লিষ্ট দুই আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছে বিজয়ের সরকার। পাশাপাশি, তামিলনাড়ু সরকারের তরফে কড়া সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, তামিল ও ইংরেজির নির্ধারিত সরকারি দ্বিভাষা নীতি লঙ্ঘন করলে ভবিষ্যতে যে কোনও স্তরের সরকারি আধিকারিকের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, সাথনকুলম-নাজারেথ রাজ্য সড়কে এই হিন্দিতে লেখা নির্দেশিকার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে তামিলনাড়ুর দুই বিরোধী দল, ডিএমকে এবং পিএমকে মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে-কংগ্রেস জোট সরকারকে নিশানা করেছিল। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন দ্রাবিড় ভাবাবেগ উস্কে দিয়ে বলেছিলেন, ‘‘এত দিন তামিলনাড়ু শুধু কেন্দ্রের হিন্দি চাপিয়ে দেয়ার বিরুদ্ধে লড়াই করছিল। এখন রাজ্য সরকার নিজেই হিন্দি চাপিয়ে দেয়ার সেই কাজ করছে! মনে হচ্ছে, টিভিকে যে পরিবর্তনের কথা বলেছিল, এটাই সেই পরিবর্তন!’’ ‘দোষী’ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ডিএমকে আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তার পরেই দ্রুত পদক্ষেপ করল বিজয়ের সরকার। Post Views: 32 Post navigation মুসলিম যে নারীর হাত ধরে ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল