লালমনিরহাট :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মোগলহাট ও আশপাশের এলাকা নদীভাঙন থেকে রক্ষায় ধরলা নদীর তীর সংরক্ষণে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।মন্ত্রী গতকাল লালমনিরহাটে মোগলহাট রেলওয়ে স্টেশন থেকে ধরলা নদীর ঘাট পর্যন্ত সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মন্ত্রী বলেন, এ প্রকল্প ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। দক্ষিণ সীমানা থেকে কুড়িগ্রাম সীমান্ত পর্যন্ত বিস্তৃত এ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। এছাড়া, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মোগলহাট শুল্ক স্টেশন ও বন্দর পুনরায় চালুর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।ত্রাণমন্ত্রী মোগলহাটকে অপরাধ, মাদক ও বাল্যবিবাহমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।এরপূর্বে মন্ত্রী লালমনিরহাটের বিজিবি ক্যান্টিন মোড়ে ভুট্টা চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। -ত.বি. Post Views: 50 Post navigation নদী বাঁচলে মানুষ বাঁচবে দেশ বাঁচবে