দিনাজপ্য্র প্রতিনিধি।।৩ অক্টোবর শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুর সদরসহ ১৩ উপজেলা হতে আগত পূজা উদযাপন পরিষদের নেতাকর্মিদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কুমার রায়, ধর্মীয় সম্পাদক ডাঃ ডিসি রায়, বিরামপুর উপজেলা হতে আগত কমিটির সভাপতি শিশির কুমার রায়, নবাবগঞ্জ উপজেলা হতে আগত বিপ্লব কুমার দাস। এছাড়া ১৩ উপজেলা হতে আগত উপজেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ তাদের সাংগঠনিক দিক তুলে বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় বর্ধিত সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বলেন, এবার দিনাজপুর জেলায় ১৩শ ১৭টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। পৌর এবং সদর ইউনিয়নে ১৬৯টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ২৩টি নির্দেশনা দিয়েছে আমাদের সকলকে তা পালন করতে হবে। সাংগঠনিক সম্পাদক সঞ্চিত কুমার রায় বলেন, যে সমস্ত উপজেলায় নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং বাকিগুলো ১৫ অক্টোবরেরর মধ্যে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কমিটিগুলোকে সক্রিয় ও গতিশীল করার জন্য তিনি আহবান জানান। সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের জনগণের জন্য ছুটি বাড়িয়ে দিয়েছেন এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য অনুদানও বৃদ্ধি করেছেন। এ জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি এবারের দুর্গা পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। সভার শুরুতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বর্গীয় সুনীল কুমার চক্রবর্তীসহ পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ ইহলোক ত্যাগ করেছেন তাদের স্বর্গবাসী হওয়ার কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। Post Views: 25 Post navigation ধরলা ভাঙন রোধে ৩০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দিনাজপুরে ৪২ বিজিবি বিরল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার