দিনাজপুর প্রতিনিধি॥
৬ অক্টোবর মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এডিপি, কারিতাস, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প এবং পল্লীশ্রীর সহযোগিতায় দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুর্বন জয়ন্তী) ও শিশু অধিকার দিবস এবং বিশ্ব

শিশু সপ্তাহ পালিত হয়েছে।
“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” -এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে সারা দেশের মতো দিনাজপুরেও ভিডিও কনফারেন্স এর মাধ্যম প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। দিনাজপুরে উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন এনজিওদের পক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন, ড্রইং স্কুলের নির্বাহী পরিচালক নাজমুস সকিব রানা। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের শিক্ষার্থী অজয় মহন্ত, দিনাজপুর কালেক্টর স্কুল এর ছাত্র রুম্মান ও দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মিথিলা দাস প্রধান মন্ত্রী তারেক রহমান এমপির সাথে সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলে। পরে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল ওহেদ। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ফেস্টুন, ব্যানার উড়িয়ে উদ্বোধন ঘোষণা করতে গিয়ে বলেন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পড়াশুনার পাশাপাশি বিনোদনের পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিটি শিশুর সুরক্ষা, স্বপ্ন, অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের সকলেরর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার পেট্রিক রুরাম পাওয়ার প্রজেক্ট এর মাধ্যমে ওয়ার্ল্ড ভিশনের চলমান কার্যক্রম তুলে ধরেন বলেন ওয়ার্ল্ড ভিশন দীর্ঘ দিন ধরে শিশুদের নিয়ে কাজ করে আসছে। বিশেষ করে শিশু শ্রম প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা-অধিকার, ঝড়ে পড়া শিশুদের স্কুলমুখি করা, তৃণ্যমূল পর্যায় শিশু এবং অভিভাবকদের ও সচেতন করে আসছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *