আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৮নং ওয়ার্ডে আবারও আলোচনার কেন্দ্রে রয়েছেন জনগণের আস্থাভাজন ও সফল উন্নয়নকর্মি, বর্তমান মেম্বার মো. আতিকুল ইসলাম আতিক। ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে থাকা এবং বিগত মেয়াদে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তিনি আবারও সর্বস্তরের মানুষের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছেন। তিনি উপজেলা ও তেলিগাতী ইউনিয়ন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং তেলিগাতী ইউনিয়নের গ্রাম আদালতের চেয়ারম্যান। স্থানীয় সূত্র ও এলাকা ঘুরে জানা যায়, আতিকুল ইসলাম আতিক মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে ৮নং ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, বয়স্ক ও বিধবা ভাতা কার্ড বিতরণ, টিসিবি ও ভিজিডি কার্ডের সঠিক বণ্টসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি কোনো সুবিধাভোগীর কাছ থেকে অযাচিত সুবিধা না নিয়ে ন্যায়পরায়ণতার সাথে নাগরিক সেবা প্রদান করেছেন বলে জানান সর্বস্তরের মানুষ। ওয়ার্ডের একাধিক জ্যৈষ্ঠ ও তরুণ ভোটার জানান, “আতিক ভাই কেবল একজন মেম্বার নন, তিনি আমাদের ঘরের সন্তান ও বিপদের বন্ধু। গভীর রাতেও বিচার-সালিশ বা শারীরিক অসুস্থতায় তাকে পাশে পাওয়া যায়। বিগত দিনে তিনি ওয়ার্ডের অবহেলিত সড়ক ও অবকাঠামো উন্নয়নে যেভাবে ভূমিকা রেখেছেন, তাতে আগামীতেও আমরা তাকে মেম্বার হিসেবে দেখতে চাই।” আসন্ন নির্বাচনে প্রার্থিতা এবং নিজের উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বললে বর্তমান মেম্বার মো. আতিকুল ইসলাম আতিক বলেন, “আমি নিজেকে কখনো শাসক মনে করিনি, সবসময় জনগণের সেবক হিসেবে কাজ করতে চেয়েছি। তেলিগাতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য। বিগত মেয়াদে আপ্রাণ চেষ্টা করেছি ওয়ার্ডকে একটি সুন্দর, মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে। বহু অসম্পূর্ণ কাজ শেষ করা এবং ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সমর্থন বজায় রাখাই আমার মূল লক্ষ্য। Post Views: 32 Post navigation হাতীবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু